ফাইল ছবি
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন এলাকায় কোরবানির পশুর বর্জ্য সংগ্রহের সর্বশেষ হালনাগাদ তথ্য প্রকাশ করা হয়েছে। সর্বশেষ প্রাপ্ত হিসাব অনুযায়ী, শনিবার (৩০মে) দুপুর পর্যন্ত ডিএসসিসির মাতুয়াইল ল্যান্ডফিলে সর্বমোট ২৮ হাজার ৪২৮ টন কোরবানির বর্জ্য চূড়ান্তভাবে ডাম্পিং (অপসারণ) করা হয়েছে।
ঈদের দিন বৃহস্পতিবার (২৮ মে) রাত ১১টা ৫৯মিনিট পর্যন্ত প্রথম দফায় মোট ১৪,৮১৪ টন কোরবানির বর্জ্য সংগ্রহ করে মাতুয়াইল ল্যান্ডফিলে চূড়ান্ত ডাম্পিং করা হয়।
পরের দিন শুক্রবারে (২৯ মে) বর্জ্য অপসারণ কার্যক্রম অব্যাহত থাকে এবং রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আরও ৮,৯৭৭ টন বর্জ্য মাতুয়াইল ল্যান্ডফিলে ডাম্পিং করা হয়।
শনিবার (৩০ মে) দুপুর ১২টা পর্যন্ত আরও ৪,৬৩৭ টন বর্জ্য মাতুয়াইল ল্যান্ডফিলে চূড়ান্ত ডাম্পিং করা হয়েছে।
নগরীকে পরিচ্ছন্ন ও দুর্গন্ধমুক্ত রাখতে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মী ও লজিস্টিক টিম সার্বক্ষণিক দায়িত্ব পালন করে যাচ্ছে বলে জানায় ডিএসসিসি।
/এএ/এমএন