×
Logo

জাতীয়

নদ্দায় বাস দুর্ঘটনায় নিহত বেড়ে ৪

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ মে ২০২৬, ১২:৪৩ পিএম

নদ্দায় বাস দুর্ঘটনায় নিহত বেড়ে ৪

রাজধানীর নদ্দায় দুই বাসের সংঘর্ষের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ জন। এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যান ১ জন, পরে আরও তিনজন নিহত হন। এছাড়া, এ ঘটনায় কমপক্ষে ৮ আহত হয়েছেন। তারা রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার (২৭ মে) সকালে গুলিস্তানগামী আকাশ পরিবহনের একটি বাস নদ্দা এলাকা পার হচ্ছিল। অন্যদিকে, পটুয়াখালী থেকে ছেড়ে আসা ইসলাম পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডার ভেঙে আকাশ পরিবহনের বাসটিকে সজোরে ধাক্কা দেয়। এতে আকাশ পরিবহনের বাস মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং ঘটনাস্থলেই এক যাত্রী প্রাণ হারান।

দুর্ঘটনা দেখে স্থানীয়রা ট্রিপল নাইনে কল করে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা আহতদের উদ্ধার করে কুর্মিটোলা ও বারিধারা জেনারেল হাসপাতাল পাঠায়। সেখানেই মৃত্যু হয় ৩ জনের। 

/এমএন

Logo