আদ্-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু, নিহতের সংখ্যা বৃদ্ধির শঙ্কা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৭ মে ২০২৬, ১১:৩৯ এএম
ঢাকার মগবাজারের আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে নবজাতক ওয়ার্ডে একসঙ্গে ছয় শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৭ মে) সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তবে কী কারণে শিশুদের মৃত্যু হয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। মঙ্গলবার রাতে এই ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে থানা পুলিশসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।
পুলিশ জানিয়েছে, হাসপাতালে গুরুতর আহত আরও নবজাতক আছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে শঙ্কা রয়েছে। কী কারণে এই ঘটনা ঘটেছে সে বিষয়ে তদন্ত চলছে।
হাসপাতাল প্রাঙ্গণে নিহতের স্বজনরা দাবি করেছেন, ওয়ার্ডটিতে ১৫ জন শিশু ছিল, যার মধ্যে ১২ জন মারা গেছেন; তবে এ বিষয়ে কোনো কর্তৃপক্ষের বক্তব্য না পাওয়ায় সত্যতা নিশ্চিত হওয়া যায়নি।
/এমএন