×
Logo

জাতীয়

দেশে ৩.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ময়মনসিংহে

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ মে ২০২৬, ০১:৪৯ পিএম

দেশে ৩.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ময়মনসিংহে

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে ৩ দশমিক ৪ মাত্রার এই ভূকম্পনের উৎপত্তিস্থল ময়মনসিংহের ভালুকার আমতলীতে। মঙ্গলবার (২৬ মে) বেলা ১১টা ৪১ মিনিটের দিকে এ কম্পন অনুভূত হয়।

এটি মৃদু ভূমিকম্প বলে জানিয়েছে ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র। সাধারণত রিখটার স্কেলে ৩ থেকে ৩ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পকে ‘মৃদু’ হিসেবে শ্রেণিভুক্ত করা হয়, যা কেবল ঘরের ভেতরে থাকা মানুষজন বা বহুতল ভবনের বাসিন্দারা স্পষ্ট বুঝতে পারেন।

এর আগে গত ১৯ মে হবিগঞ্জে ৩.৩ রিখটার স্কেলের মৃদু ভূমিকম্প অনুভূত হয়।

/এমএন

Logo