প্রধানমন্ত্রীর সঙ্গে সিআরপির পুনর্বাসন কার্যক্রম নিয়ে সৌজন্য সাক্ষাৎ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৪ মে ২০২৬, ০৪:০৬ পিএম
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র (সিআরপি) কর্তৃপক্ষ। রোববার (২৪ মে ২০২৬) দুপুরে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই উচ্চপর্যায়ের সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে দেশের পক্ষাঘাতগ্রস্ত ও প্রতিবন্ধী জনগোষ্ঠীর সামগ্রিক চিকিৎসা ও পুনর্বাসন কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সিআরপির শীর্ষ কর্মকর্তারা প্রতিষ্ঠানটির চলমান মানবিক কার্যক্রম, আধুনিক চিকিৎসাসেবা এবং সড়ক দুর্ঘটনাসহ বিভিন্ন কারণে পক্ষাঘাতগ্রস্ত হওয়া মানুষের পুনর্বাসন সেবার বিভিন্ন দিক প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান সিআরপির দীর্ঘদিনের মানবিক ও চিকিৎসাসেবার প্রশংসা করেন এবং দেশের অসহায় ও পক্ষাঘাতগ্রস্ত মানুষের কল্যাণে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।
/এএ