×
Logo

জাতীয়

হাম ও হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ মে ২০২৬, ০৪:৩২ পিএম

হাম ও হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

হাম ও হামের উপসর্গে ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা) দেশে আরও ৭ শিশু মারা গেছে। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে তিন শিশু, আর হামের উপসর্গে মারা গেছে চার শিশু।

একই সময়ে সারাদেশে আরও ১ হাজার ৪২৩ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দেওয়ার তথ্য পাওয়া গেছে। আর হাম শনাক্ত হয়েছে ২০৮ জনের।

বৃহস্পতিবার (২১ মে) স্বাস্থ্য অধিদফতরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এদিকে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দেওয়া রোগীর সংখ্যা ৫৯ হাজার ২৭৯। আর এ সময়ে ৮ হাজার ২৭৫ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। হাম ও হামের উপসর্গে মৃত্যু হয়েছে ৪৮৮ জনের।

/এমএন

Logo