×
Logo

জাতীয়

বিগত প্রায় ২ দশক উন্নয়ন বঞ্চিত ছিল বগুড়া: এলজিআরডি প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ মে ২০২৬, ০৭:৩৬ পিএম

বিগত প্রায় ২ দশক উন্নয়ন বঞ্চিত ছিল বগুড়া: এলজিআরডি প্রতিমন্ত্রী

গত ১৯ বছরে বগুড়ায় কোনো উন্নয়ন হয়নি বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

বুধবার (২০ মে) দুপুরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান সদ্যঘোষিত বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন। এসময় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এ কথা বলেন।

প্রতিমন্ত্রী অভিযোগ করেন, জিয়াউর রহমানের জন্মস্থান হওয়ায় বিগত সরকারের আমলে জেলাটিকে উন্নয়ন থেকে বঞ্চিত রাখা হয়েছে।

তিনি বলেন, বগুড়ায় একটি আধুনিক বিমানবন্দর নির্মাণের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। প্রস্তাবিত বিমানবন্দরে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট চলাচলের পাশাপাশি কার্গো বিমান ওঠানামার সুবিধা থাকবে।

উত্তরাঞ্চলের কৃষিপণ্য, বিশেষ করে আলু ও সবজি, কার্গো বিমানে বিদেশে রপ্তানি করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন মীর শাহে আলম।

/এমএইচআর

Logo