×
Logo

জাতীয়

রাজধানীর পল্লবীতে শিশুকে গলা কেটে হত্যা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ মে ২০২৬, ০৫:০৩ পিএম

রাজধানীর পল্লবীতে শিশুকে গলা কেটে হত্যা

রাজধানীর মিরপুরের পল্লবীতে লামিশা নামে আট বছরের এক মেয়ে শিশুকে গলা কেটে হত্যা করা হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) সকাল ৯টার দিকে পল্লবীর সেকশন-১১ এর বি ব্লকের ৩৯ নম্বর বাসায় এ ঘটনা ঘটে।

পরিবারের সদস্যরা জানান, সকালে বড় বোন প্রাইভেট পড়তে গেলে গেট খোলা দেখে লামিশা ঘরে না ফেরায় খোঁজ করলে পাশের ফ্ল্যাট বন্ধ পান। পরে পুলিশ এসে দরজা খুললে ভেতরে থেকে লামিশার মরদেহ উদ্ধার করা হয়।

প্রাথমিক তদন্তে ধর্ষণের পর হত্যা বলে ধারণা করছে পুলিশ। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

ঘটনার পর ফ্ল্যাটের ভাড়াটিয়া সোহেল রানা জানালার গ্রিল কেটে পালিয়ে যান বলে জানা গেছে। তাকে গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

/এএম

Logo