×
Logo

জাতীয়

এনওসি নিয়ে বিজ্ঞপ্তি প্রত্যাহার টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাটকোর

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ মে ২০২৬, ০৭:৪০ পিএম

এনওসি নিয়ে বিজ্ঞপ্তি প্রত্যাহার টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাটকোর

‘অনাপত্তিপত্র (এনওসি) বাধ্যতামূলক’ নিয়ে জারি করা নির্দেশনা প্রত্যাহার করেছে টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স (অ্যাটকো)। সংগঠনটি সোমবার (১৮ মে) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

অ্যাটকোর সভাপতি অঞ্জন চৌধুরী ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘অ্যাটকোর সম্মানিত সকল সদস্যদের অবগতির জন্য জানানো যাচ্ছে, গত ১৭ মে সংগঠনের পক্ষ থেকে ভুলবশত অনাপত্তিপত্র সংক্রান্ত যে জরুরি বিজ্ঞপ্তি (স্মারক নং: অ্যাটকো/অনাপত্তিপত্র/০৩/২৬) জারি করা হয়েছিল, তা প্রত্যাহার করা হলো।’

এর আগে, টেলিভিশন চ্যানেলে কর্মরত কর্মীদের চাকরি পরিবর্তনের ক্ষেত্রে একটি নিয়ম জারি করে গতকাল বিজ্ঞপ্তি প্রকাশ করে অ্যাটকো। যেখানে কোনো টেলিভিশন চ্যানেলে কর্মরত থাকা অবস্থায় কিংবা অব্যাহতি নেওয়ার পর যথাযথ কর্তৃপক্ষের অনাপত্তিপত্র (এনওসি) ছাড়া অন্য কোনো প্রতিষ্ঠানে চাকরি নেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়।

/এমএন

Logo