×
Logo

জাতীয়

আজ সন্ধ্যায় চাঁদ দেখা কমিটির বৈঠক

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ মে ২০২৬, ০২:৫৬ পিএম

আজ সন্ধ্যায় চাঁদ দেখা কমিটির বৈঠক

বাংলাদেশে ঈদুল আজহা বা কোরবানির ঈদ কবে সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে আজ সোমবার (১৮ মে) সন্ধ্যায়। ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা বসবে বলে জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। রোববার (১৭ মে) ইসলামিক ফাউন্ডেশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৪৪৭ হিজরি সনের জিলহজ মাসের চাঁদ দেখা এবং ঈদুল আজহার তারিখ নির্ধারণের লক্ষ্যে আজ সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে বৈঠক অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।  

ইসলামিক ফাউন্ডেশন জানায়, চাঁদ দেখার ওপর নির্ভর করে পবিত্র ঈদুল আজহার দিন ঘোষণা করা হবে।

এদিকে, সৌদি আরবে রোববার পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সে হিসাবে দেশটিতে ১০ জিলহজ ২৭ মে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। দেশটির কর্তৃপক্ষ এ ঘোষণা দিয়েছে। একই দিনে ঈদুল আজহা উদযাপনের ঘোষণা দিয়েছে ওমান, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া। 

/এওয়াইএ

Logo