×
Logo

জাতীয়

স্বাস্থ্য অধিদফতর

হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু, নতুন রোগী ১ হাজার ৫১৭

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ মে ২০২৬, ০৩:৪৩ পিএম

হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু, নতুন রোগী ১ হাজার ৫১৭
গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম ও হামের উপসর্গে ৬ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছে ১ হাজার ৫১৭ জন।

রোববার (১৭ মে) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় এ তথ্য।

এতে আরও জানানো হয়, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭৫ জনে। অন্যদিকে, সন্দেহজনক হাম রোগে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৮৪ জনে।

/এমএইচআর

Logo