চাকরি পুনর্বহালের দাবিতে শাহবাগে বিডিআর সদস্যদের মানববন্ধন
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৫ মে ২০২৬, ০২:৪০ পিএম
চাকরি পুনর্বহালের দাবিতে রাজধানীর শাহবাগে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ মে) শাহবাগে বিডিআর কল্যাণ পরিষদের ব্যানারে হয় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে চাকরিচ্যুত বিডিআর সদস্য ছাড়াও তাদের স্বজনেরা অংশ নেন।
মানববন্ধনে তারা অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকার চাকুরিচ্যুত বিডিআর সদস্যদের পুনর্বহালের আশ্বাস দিলেও কোন ব্যবস্থা গ্রহণ করেনি। তারা দাবি করেন, বর্তমান সরকার যেন বিডিআর হত্যাকাণ্ডের সঠিক তদন্তের পাশাপাশি তাদের চাকরি ফিরিয়ে দেন।
মানববন্ধন থেকে ২০০৯ সালে ৫৭ জন সেনা অফিসার এবং ৮ জন বিডিআরসহ মোট ৭৪ জন হত্যার বিচারের দাবি জানান ভুক্তভোগীরা। তারা পূর্ণ ক্ষতিপূরণেরও দাবি করেছেন।
/এসআর