সাগরপথে ঝুঁকিপূর্ণ অভিবাসন বন্ধে কঠোর অবস্থানের আহ্বান প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৪ মে ২০২৬, ০৯:০৮ পিএম
বাংলাদেশ থেকে সাগরপথে ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে যাওয়ার চেষ্টা ভয়াবহ ও ঝুঁকিপূর্ণ। এই প্রবণতা বন্ধের জন্য সাধারণ মানুষের সচেতনতার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে উদ্যেগী হওয়ার আহ্বান জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক।
বৃহস্পতিবার (১৪ মে) বেসরকারি উন্নয়ন সংস্থা 'ব্র্যাক'-এর মাইগ্রেশন প্রোগ্রাম আয়োজিত এক জাতীয় কর্মশালায় তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে ইউরোপীয় ইউনিয়ন এবং ব্র্যাকের অর্থায়নে পরিচালিত “ইমপ্রুভড সাসটেইনেবল রিইন্টিগ্রেশন অব বাংলাদেশি রিটার্নি মাইগ্র্যান্টস-প্রত্যাশা-২ প্রকল্পের অর্জন ও অভিজ্ঞতা তুলে ধরা হয়।
এতে বিদেশ ফেরত মানুষরা তাদের ঘুরে দাঁড়ানোর অভিজ্ঞতা তুলে ধরেন। বক্তরা বলেন, নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের কল্যাণে সরকারি ও বেসরকারি সংস্থা সবার একসঙ্গে কাজ করা জরুরি। সরকার এক্ষেত্রে ব্র্যাকের অভিজ্ঞতাগুলো নিতে পারে।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাকের সহযোগী পরিচালক শরিফুল হাসান। অনুষ্ঠানে দেশি-বিদেশি বিভিন্ন সংস্থার প্রতিনিধিরাও বক্তব্য রাখেন।
/এমএইচআর