×
Logo

জাতীয়

স্বাস্থ্য অধিদফতর

হাম ও উপসর্গে গত ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ মে ২০২৬, ০২:৫৩ পিএম

হাম ও উপসর্গে গত ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি, এই সময়ে হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছে ১ হাজার ১৯২ জন।

মঙ্গলবার (১২ মে) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৮ জনে। অন্যদিকে, সন্দেহজনক হাম রোগে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৫৬ জনে। 

/এএন


Logo