×
Logo

জাতীয়

মোহাম্মদপুরে অভিযানে হামলার শিকার পুলিশ, ছিনতাইকারী গুলিবিদ্ধ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ মে ২০২৬, ০৪:৫৩ পিএম

মোহাম্মদপুরে অভিযানে হামলার শিকার পুলিশ, ছিনতাইকারী গুলিবিদ্ধ

রাজধানীর মোহাম্মদপুরে অভিযানে পুলিশের ওপর ছিনতাইকারীদের হামলার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের গুলিতে আহত হয়েছেন 'ছিনতাইকারী' পলাশ। এ ঘটনায় গ্রেফতার করা হয়েছে মোট তিনজনকে।

সোমবার (১১ মে) দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এডিসি (প্রশাসন) মীর আসাদুজ্জামান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সোমবার ভোরে মোহাম্মদপুরের টাউন হল এলাকায় দলবল নিয়ে প্রস্তুতি নিচ্ছিল ছিনতাইকারী পলাশ। খবর পেয়ে অভিযানে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে হামলা চালায় ছিনতাইকারীরা। আহত হন পুলিশের এক সদস্য। এ সময় আত্মরক্ষায় পুলিশ গুলি চালালে পলাশের পায়ে গুলি লাগে।

ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয় গুলিবিদ্ধ পলাশসহ আরও দুজনকে। উদ্ধার করা হয় চাইনিজ কুড়াল, চাকু, চাপাতি ও একটি খেলনা পিস্তল।

গ্রেফতার পলাশের বিরুদ্ধে হত্যা মামলাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

/এএম        

Logo