তামাকের ব্যবহার কমাতে জাতীয় বাজেটে মূল্যবৃদ্ধির দাবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ মে ২০২৬, ১০:৫০ পিএম
রাজস্ব বৃদ্ধি ও তামাকের চাহিদা কমাতে আসন্ন অর্থবছরের জাতীয় বাজেটে তামাকপণ্য মূল্যবৃদ্ধির তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা।
রোববার (১০ মে) সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে 'বাজেট ২০২৬-২৭: জনস্বাস্থ্য উন্নয়ন ও তামাক রাজস্ব বৃদ্ধি' শীর্ষক আলোচনা সভায় তারা এ কথা বলেন।
সামাজিক সংগঠন প্রজ্ঞা আয়োজিত সভায় বক্তারা বলেন, তামাকপণ্যের দাম এমন বৃদ্ধি করা উচিত, যাতে ভোক্তারা চাপ অনুভব করেন। এতে তামাক সেবনে মানুষের আগ্রহ কমবে। পাশাপাশি, দেশের রাজস্ব বাড়বে।
আলোচনা সভায় সিগারেটের মূল্যস্তর ৪টি থেকে ৩টি করা করার পরামর্শ দেন বক্তারা।
তারা বলেন, এতে প্রায় ৫ লাখ প্রাপ্তবয়স্ক ব্যক্তি ধুমপান থেকে বিরত থাকবে। প্রায় ৪ লাখ তরুণ ধুমপান শুরু থেকে নিরুৎসাহিত হবে। এছাড়া, ৪ লাখ প্রাপ্তবয়স্ক ও তরুণ জনগোষ্ঠির অকাল মৃত্যু রোধ সম্ভব হবে।
/এএম