রবীন্দ্রনাথের কবিতায় উদ্বুদ্ধ হয়ে জনগণ বাংলাদেশকে স্বৈরাচারমুক্ত করেছে: চিফ হুইপ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৯ মে ২০২৬, ০৯:৪২ পিএম
রবীন্দ্রনাথ বলেছিলেন– সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম। বিশ্বকবির কবিতায় উদ্বুদ্ধ হয়ে বিগত ১৭ বছর দেশের মানুষ লড়াই-সংগ্রাম করে দেশকে স্বৈরাচারমুক্ত করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।
শনিবার (৯ মে) সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমিতে চার দিনব্যাপী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপনের দ্বিতীয় দিনের আয়োজনে তিনি এ মন্তব্য করেন তিনি।
চিফ হুইপ বলেন, রবীন্দ্রনাথ আমাদের কৃষ্টি-সংস্কৃতির সাথে জড়িত৷ সম্প্রতি নতুন প্রজন্মের মধ্যে অপসংস্কৃতি ঢুকে পড়েছে। এ প্রজন্মকে বাঁচাতে প্রয়োজন শিল্প-সাহিত্যের বিকাশ। তা নিয়ে শিল্পকলা একাডেমিকে কাজ করার আহবান জানান তিনি।
আলোচনা অনুষ্ঠানের পর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। রবীন্দ্রনাথের গানে নৃত্য পরিবেশন করেন শিল্পকলা একাডেমির শিক্ষার্থীরা৷ একক ও কোরাস কবিতা আবৃত্তি করেন বিভিন্ন সংগঠনের আবৃত্তি শিল্পীরা।
/এএম