×
Logo

জাতীয়

তুর্কি রোড টু কপ ৩১: রেজিলিয়েন্ট সিটিজ অনুষ্ঠানে পরিবেশ মন্ত্রীর অংশগ্রহণ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ মে ২০২৬, ০৮:১৬ পিএম

তুর্কি রোড টু কপ ৩১: রেজিলিয়েন্ট সিটিজ অনুষ্ঠানে পরিবেশ মন্ত্রীর অংশগ্রহণ

জাতিসংঘ জলবায়ু সম্মেলন কে সামনে রেখে তুর্কি রোড টু কপ-৩১ রেজিলিয়েন্ট সিটিজ শীর্ষক দুই দিনব্যাপী অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। 

তুরস্কের হাতায় ৮ ও ৯ মে এই অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আন্তর্জাতিক এই আয়োজনে বিভিন্ন দেশের পরিবেশ ও জলবায়ু বিষয়ক মন্ত্রীরা অংশ নিয়েছেন। 

অনুষ্ঠানে অংশ নিয়ে পরিবেশ মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেন, বাংলাদেশ বৈশ্বিক কার্বন নিঃসরণে মাত্র ০.৩৫ শতাংশ অবদান রাখলেও জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বড় ঝুঁকিতে থাকা দেশগুলোর অন্যতম। বন উজাড়, দ্রুত নগরায়ণ এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে দেশের পরিবেশ ও জনজীবন ক্রমেই হুমকির মুখে পড়ছে। 

তিনি আরো বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় বাংলাদেশ দীর্ঘদিন ধরে নানা চ্যালেঞ্জের সম্মুখীন হলেও প্রয়োজন অনুযায়ী বৈশ্বিক আর্থিক সহায়তা পাচ্ছে না। এ পরিস্থিতিতে বাংলাদেশ আসন্ন কপ ৩০ সম্মেলনে একটি বিশেষ এজেন্ডা উপস্থাপন করবে, যাতে জলবায়ু ঝুঁকিতে থাকা দেশ হিসেবে প্রয়োজনীয় সহযোগিতা ও অর্থায়ন নিশ্চিত করা যায়।

/এসআর 


Logo