বর্ষা মৌসুম সামনে রেখে আড়াই হাজার পরিচ্ছন্নতাকর্মীর মাঝে রেইনকোটসহ ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী বিতরণ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
সোমবার (৪ মে) সকালে রাজধানীর গুলশানের নগরভবনে আয়োজিত এক অনুষ্ঠানে এসব সামগ্রী পরিচ্ছন্নতাকর্মীদের হাতে তুলে দেন ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান।
এ সময় তিনি বলেন, নগরীর পরিচ্ছন্নতা রক্ষায় কর্মীদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের প্রতি বিশেষ নজর রাখা হচ্ছে এবং যারা সবচেয়ে বেশি পরিশ্রম করছেন, ভবিষ্যতে তাদের আরও সম্মাননা দেওয়ার পরিকল্পনা রয়েছে।
বর্ষা মৌসুমে প্রতিকূল আবহাওয়ার মধ্যেও যাতে কর্মীরা নির্বিঘ্নে দায়িত্ব পালন করতে পারেন, সেজন্যই এই উদ্যোগ বলে জানান তিনি।
/এএম