স্বাধীন গণমাধ্যম কমিশনের জন্য পরামর্শক কমিটি গঠন করা হবে: তথ্যমন্ত্রী
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৩ মে ২০২৬, ০৩:৪০ পিএম
তথ্য মন্ত্রণালয়ের মাধ্যমে একজন তথ্য বিশেষজ্ঞকে নিয়ে পরামর্শক কমিটি গঠন এবং পরবর্তীতে গণমাধ্যম কমিশন প্রতিষ্ঠার প্রস্তাবের কথা জানিয়েছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন।
রোববার (৩ মে) সকালে রাজধানীর তথ্য ভবনে মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আয়োজিত র্যালি শেষে তিনি এসব কথা জানান।
এসময় গণমাধ্যমে চিন্তা-চেতনা ও মননে স্বাধীনতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তথ্যমন্ত্রী।
তথ্যমন্ত্রী বলেন, অতীতে অনেক সরকারের আমলে গণমাধ্যমকে শত্রু হিসেবে দেখা হয়েছে। বর্তমান সরকার নির্বাচনের আগে গণমাধ্যমের স্বাধীনতা ও দায়িত্বশীলতার একটি কাঠামো তৈরির যে প্রতিশ্রুতি দিয়েছিল, তা বাস্তবায়নে তথ্য মন্ত্রণালয় প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করেছে।
এর আগে সকালে অফিসার্স ক্লাব ঢাকা থেকে র্যালি শুরু হয়ে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরে গিয়ে শেষ হয়।
/এএন