×
Logo

জাতীয়

মুক্ত গণমাধ্যম ও সঠিক তথ্য নিশ্চিত করা— দুটিকেই গুরুত্বপূর্ণ বললেন তথ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ মে ২০২৬, ০২:১৭ পিএম

মুক্ত গণমাধ্যম ও সঠিক তথ্য নিশ্চিত করা— দুটিকেই গুরুত্বপূর্ণ বললেন তথ্যমন্ত্রী

শুধু মুক্ত গণমাধ্যম নয়, এর সাথে সঠিক তথ্য নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

শনিবার (২ মে) রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

পূর্বে সরকার গণমাধ্যমে কর্তৃত্ত প্রকাশ করতে চেয়েছে, কিন্তু বর্তমান সরকার সেই চরিত্র থেকে বের হয়ে এসেছে উল্লেখ করে মন্ত্রী বলেন, সবাই সম্মিলিতভাবে কাজ না করলে দেশ এগিয়ে যাবে না।

এসময় দেশের সকল বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের এক প্লাটফর্মে এনে দক্ষ সাংবাদিক হিসেবে গড়ে তোলার উদ্যোগের কথাও জানান তথ্যমন্ত্রী।

অনুষ্ঠানে নোয়াব সভাপতি মতিউর রহমান চৌধুরী, দৈনিক বনিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদসহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। দেশের রাজনীতি ঠিক হলেই সাংবাদিকতা ঠিক হয়ে যাবে বলে প্রত্যাশা তাদের।

/এমএইচআর

Logo