×
Logo

জাতীয়

'প্রয়োজনে আইন পরিবর্তন করে আইনজীবীদের ১০ শতাংশ মামলা ফ্রি করা হবে'

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ০৭:২৭ পিএম

'প্রয়োজনে আইন পরিবর্তন করে আইনজীবীদের ১০ শতাংশ মামলা ফ্রি করা হবে'

প্রত্যেক আইনজীবীকে ১০ শতাংশ মামলা ফ্রি লড়াইয়ের জন্য প্রয়োজনে আইন পরিবর্তনের কথা জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। 

মঙ্গলবার (২৮ এপ্রিল) সুপ্রিম কোর্টে জাতীয় আইনি সহায়তা দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভায় তিনি এ কথা জানান।

এ সময় লিগ্যাল এইডের নামে আসা টাকা বিচারপ্রার্থীদের কাছে খরচ না হয়ে অবকাঠামো উন্নয়নে খরচ হয় বলে মন্তব্য করেন তিনি।

মন্ত্রী বলেন, বিচার বিভাগ দীনতার শিকার হচ্ছে। এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে লিগ্যাল এইডের জন্য অতিরিক্ত বরাদ্দের প্রয়োজন।

বিনা বিচারে খুন-গুম ও মিথ্যা মামলায় জর্জরিত হওয়াদের লিগ্যাল এইডের অন্তর্ভুক্ত করা হবে জানিয়ে আইনমন্ত্রী বলেন– এই কর্মসূচি সব জায়গায় ছড়িয়ে দিতে চায় সরকার।

/এএম

Logo