×
Logo

জাতীয়

গুলশান ইয়ুথ ক্লাবের স্পনসর স্কয়ার ফুড, ৫ বছরের চুক্তি সই

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ০৪:৫৬ পিএম

গুলশান ইয়ুথ ক্লাবের স্পনসর স্কয়ার ফুড, ৫ বছরের চুক্তি সই

ঢাকা প্রিমিয়ার ডিভিশন নারী ক্রিকেট লিগে গুলশান ইয়ুথ ক্লাবের অফিশিয়াল স্পনসর হিসেবে চুক্তিবদ্ধ হয়েছে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড (এসএফবিএল)। সোমবার (২৭ এপ্রিল) আগামী পাঁচ বছরের জন্য ২০২৬ থেকে ২০৩০ সাল পর্যন্ত এই দীর্ঘমেয়াদী চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে।

সম্প্রতি আয়োজিত এক অনুষ্ঠানে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী, গুলশান ইয়ুথ ক্লাবের সভাপতি ড. ওয়াহিদুজ্জামান তমালের হাতে আনুষ্ঠানিকভাবে সমঝোতা স্মারক তুলে দেন। 

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের (সুমন), এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল খান।

অনুষ্ঠানে গুলশান ইয়ুথ ক্লাবের সভাপতি ড. তমাল বাংলাদেশের নারী ক্রিকেটের উন্নয়নে অঞ্জন চৌধুরীর নিরবচ্ছিন্ন সমর্থন ও প্রতিশ্রুতির জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আশা প্রকাশ করেন, এই অংশীদারিত্বের ফলে গুলশান ইয়ুথ ক্লাব নারী ক্রিকেটে আরও শক্তিশালী অবস্থানে পৌঁছাতে সক্ষম হবে।

/এএ

Logo