×
Logo

বিনোদন

কলম্বিয়ান পপ তারকা শাকিরার জন্মদিন আজ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৪২ পিএম

কলম্বিয়ান পপ তারকা শাকিরার জন্মদিন আজ

২০১০ বিশ্বকাপ ফুটবলের থিম সং ‘ওয়াকা ওয়াকা’—যে গান একসঙ্গে নাচিয়েছিল পুরো বিশ্বকে। সেই গানের কণ্ঠশিল্পী শাকিরার আজ জন্মদিন। শুধু সংগীত নয়, মানবিক কাজেও যিনি বিশ্ববাসীর জন্য অনুপ্রেরণা।

স্প্যানিশ ভাষার গান দিয়ে যাত্রা শুরু। এরপর ইংরেজি গানে বিশ্বজুড়ে পরিচিতি। কলম্বিয়ায় জন্ম নেওয়া শাকিরা ছোটবেলা থেকেই পারদর্শী ছিলেন গান আর নাচ—দুটোতেই।

লেখক বাবার অনুপ্রেরণায় মাত্র চার বছর বয়সে লেখেন প্রথম কবিতা। সাত বছর বয়সেই লেখেন প্রথম গান। শৈশব পেরোনোর আগেই গানের জগতে নিয়মিত হয়ে ওঠেন তিনি।

নিজের শহরের ছোট পরিসরে প্রশংসা কুড়াতে কুড়াতেই মাত্র ১৩ বছর বয়সে প্রকাশ পায় শাকিরার প্রথম অ্যালবাম। ১৯৯১ সালে প্রকাশিত প্রথম স্টুডিও অ্যালবামের নাম ‘ম্যাজিয়া’। সেটার ৯ গানের ৫টিই ছিল তার লেখা। এরপর ধীরে ধীরে পরিশ্রম আর চেষ্টা দিয়ে নিজেকে নিয়ে যান আন্তর্জাতিক সংগীতের সর্বোচ্চ আসনে।

তবে শাকিরা শুধু একজন তারকা নন। দারিদ্র্য বিমোচন ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার সুযোগ নিশ্চিত করতেও দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন তিনি।

শৈশবে স্থানীয় পার্কে অনাথ শিশুদের কষ্ট দেখে যে সহমর্মিতা জন্মেছিল, তা আজ রূপ নিয়েছে ‘পাইস দেসকালসোস’ ফাউন্ডেশনে। এই ফাউন্ডেশনের মাধ্যমে কলম্বিয়ার অসংখ্য সুবিধাবঞ্চিত শিশু পেয়েছে শিক্ষার আলো।

শাকিরা প্রমাণ করেছেনএকজন শিল্পী শুধু সুর দিয়েই নয়, ভালোবাসা দিয়েও বদলে দিতে পারেন পৃথিবী।

/এআই

Logo