দরপত্রের মাধ্যমে নতুন করে সৌরবিদ্যুতের ১২ প্রকল্পের অনুমোদন দিয়েছে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটি। এর মাধ্যমে ৯১৮ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে সচিবালয়ে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে সৌর বিদ্যুতের ১২ প্রকল্পের অনুমোদন দেয়া হয়।
জানানো হয়, আওয়ামী লীগ সরকারের আমলে এসব প্রকল্প থেকে বেশি দরে বিদ্যুৎ কেনার চুক্তি হয়েছিলো। অন্তবর্তী সরকার সেসব চুক্তি বাতিল করে নতুন দরপত্রের মাধ্যমে বছরে সরকারের প্রায় ৪২০ কোটি টাকা সাশ্রয় করবে বলে দাবি করেছেন বিদ্যুৎ উপদেষ্টা।
তিনি বলেন, যেসব কর্মকর্তা সৌরবিদ্যুৎ প্রকল্প বাধাগ্রস্ত করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশনা দেয়া হয়েছে। অন্যদিকে অর্থ উপদেষ্টা বলেছেন, নির্বাচনকালীন সময় হলেও জানুয়ারীতে যথাসময়ে শিক্ষার্থীরা পাঠ্যপুস্তক পাবে। নির্বাচন এক্ষেত্রে প্রভাব ফেলবে না।
/এমএইচ