ঢাকায় মিলার্স ফর নিউট্রিশন কান্ট্রি কনক্লেভ—২০২৬ অনুষ্ঠিত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২১ মে ২০২৬, ০৫:০৪ পিএম
ফুড ফর্টিফিকেশন বিষয়ে সমন্বিত সহযোগিতা জোরদার করে বাংলাদেশে নিরাপদ ও পুষ্টিকর ফর্টিফাইড খাদ্যের প্রাপ্যতা বৃদ্ধির লক্ষ্য নিয়ে রাজধানী ঢাকায় মিলার্স ফর নিউট্রিশন কান্ট্রি কনক্লেভ—২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) ঢাকার একটি হোটেলে অনুষ্ঠানটি আয়োজন করা হয়। এতে সরকারি বিভিন্ন দফতর, খাদ্য শিল্পখাত, উন্নয়ন সংস্থার প্রতিনিধি এবং সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা অংশগ্রহণ করেন।
আয়োজকরা জানান, কনক্লেভটির মূল উদ্দেশ্য ফুড ফর্টিফিকেশন কার্যক্রম এগিয়ে নিতে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব শক্তিশালী করা, ফুড সেফটি সিস্টেম অনুসরণ করা এবং বাংলাদেশের খাদ্য প্রক্রিয়াজাত শিল্পে অটোমেশন সহ উদ্ভাবনী প্রযুক্তির ব্যবহার উৎসাহিত করা।
তারা আরও জানান, ফুড ফর্টিফিকেশন শিল্পখাতের চ্যালেঞ্জসমূহ চিহ্নিত করা এবং সম্ভব্য সমাধান খুজে বের করা, কার্যকর কারিগরি সহায়তা নিশ্চিত করা, ফুড সেফটি ম্যানেজমেন্ট সিস্টেম (FSMS) শক্তিশালী করা এবং টেকসই ফর্টিফিকেশন কার্যক্রম ত্বরান্বিত করাও কনক্লেভটির মূল উদ্দেশ্য। যাতে দেশের সামগ্রিক পুষ্টি পরিস্থিতির উন্নতি সম্ভব হয়।
অনুষ্ঠানে বক্তারা, দেশজুড়ে ফর্টিফাইড ফুডের প্রাপ্যতা বাড়াতে সম্মিলিত উদ্যোগ ও শিল্পখাতের সক্রিয় অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরার পাশাপাশি ফুড ফর্টিফিকেশনের মাধ্যমে দেশে অপুষ্টি দূরীকরণের উপর গুরুত্বারোপ করেন।
/এসআর