মুক্তিযুদ্ধ বিষয়ক সাংবাদিকতা
বজলুর রহমান স্মৃতিপদক ২০২৫ পেলেন আহমেদ রেজা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ মে ২০২৬, ০৯:০৩ পিএম
মুক্তিযুদ্ধ বিষয়ক সাংবাদিকতা ক্যাটাগরিতে বজলুর রহমান স্মৃতিপদক-২০২৫ পেয়েছেন যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার সালাহউদ্দিন আহমেদ রেজা।
সোমবার (১৮ মে) বিকালে মুক্তিযুদ্ধ জাদুঘরে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে এই পুরস্কার তুলে দেওয়া হয়।
জানা যায়, ‘অবহেলিত মুক্তিযুদ্ধের স্মৃতিস্মারক’ শীর্ষক প্রতিবেদনের জন্য তাকে এই পুরস্কার প্রদান করা হয়েছে। ইলেক্ট্রনিক মিডিয়া ক্যাটাগরিতে আরও পুরস্কার পেয়েছেন, একাত্তর টেলিভিশনের বিশেষ প্রতিনিধি পার্থ সঞ্জয় ও প্রিন্ট মিডিয়া ক্যাটাগরিতে এ পুরস্কার পেয়েছেন ডেইলি স্টার পত্রিকার প্রতিবেদক আহমাদ ইশতিয়াক।
/এসআর