×
Logo

অন্যান্য

১১তম এইচভিএসি-আর প্রদর্শনীতে হায়ার বাংলাদেশের আধুনিক প্রযুক্তির প্রদর্শন

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ মে ২০২৬, ১২:২২ এএম

১১তম এইচভিএসি-আর প্রদর্শনীতে হায়ার বাংলাদেশের আধুনিক প্রযুক্তির প্রদর্শন

দেশের অন্যতম বৃহৎ এয়ার কন্ডিশনিং ও কোল্ড চেইন শিল্পভিত্তিক আন্তর্জাতিক প্রদর্শনী ‘১১তম এইচভিএসি-আর অ্যান্ড কোল্ড চেইন এক্সিবিসন ২০২৬’-এ অংশ নিয়েছে হায়ার বাংলাদেশ। এই প্রদর্শনীর মাধ্যমে প্রতিষ্ঠানটি বাণিজ্যিক ও আবাসিক ব্যবহারকারীদের জন্য তাদের সর্বাধুনিক ক্লাইমেট কন্ট্রোল ও কুলিং প্রযুক্তি প্রদর্শন করছে।

প্রদর্শনীতে দর্শনার্থীরা অত্যাধুনিক ভিআরএফ সিস্টেম, কমার্শিয়াল চিলার এবং লাইট কমার্শিয়াল এয়ার কন্ডিশনারসহ  বিভিন্ন আধুনিক সলিউশন ঘুরে দেখার সুযোগ পাচ্ছেন। এই ক্যাটাগরিতে হায়ার বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে ওয়াইফাই ও ইউভিসি প্লাস প্রযুক্তি সমৃদ্ধ নতুন 'সেন্সকুল ইনভার্টার ক্যাসেট এসি' সিরিজ এবং বড় বাণিজ্যিক স্থাপনার জন্য 'কনভার্টেবল সিলিং টাইপ এসি' উদ্বোধন করেছে।

আবাসিক বা রেসিডেন্সিয়াল ক্যাটাগরিতে প্রতিষ্ঠানটি তাদের লেটেস্ট 'গ্র্যাভিটি এআই সিরিজ' এবং 'পুরিকুল সিরিজ' প্রদর্শন করছে, যা কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক স্মার্ট কমফোর্ট ও উন্নত কুলিং পারফরম্যান্স নিশ্চিত করে। এছাড়া দৈনন্দিন ব্যবহারের জন্য হায়ারের আধুনিক ওয়াটার হিটার ও ওয়াটার পিউরিফায়ার প্রযুক্তিও প্রদর্শিত হচ্ছে।

অনুষ্ঠানে হায়ার বাংলাদেশের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ওয়াং শিয়াংজিং বলেন, বাংলাদেশের বাজারে বিশ্বমানের কুলিং সলিউশন পৌঁছে দিতে হায়ার ধারাবাহিকভাবে কাজ করছে। আধুনিক প্রযুক্তি ও উন্নত গ্রাহক অভিজ্ঞতার মাধ্যমে দেশের শীর্ষস্থানীয় এয়ার কন্ডিশনার ব্র্যান্ড হওয়াই আমাদের লক্ষ্য। প্রদর্শনীতে কোম্পানির শীর্ষস্থানীয় অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

/এএ 

Logo