×
Logo

অন্যান্য

ফুড এক্সপোতে হামদর্দের নতুন পণ্য

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ মে ২০২৬, ১২:০৬ এএম

ফুড এক্সপোতে হামদর্দের নতুন পণ্য

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় শুরু হওয়া তিন দিনব্যাপী ফুড অ্যান্ড বেভারেজ প্রোডাক্ট, প্যাকেজিং, ফুড অ্যান্ড অ্যাগ্রিকালচার ইকুইপমেন্ট অ্যান্ড মেশিনারি-২০২৬ এক্সপোতে অংশ নিয়েছে হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াকফ) বাংলাদেশ।

বৃহস্পতিবার (৭ মে ২০২৬) সকাল ১০টায় হামদর্দ কর্নারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির তথ্য ও গণসংযোগ বিভাগের পরিচালক আমিরুল মোমেনীন মানিক।

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, দেশের ভোক্তাদের চাহিদা ও আধুনিক স্বাস্থ্যসেবার কথা বিবেচনায় রেখে হামদর্দ নিয়মিত নতুন পণ্য বাজারে আনছে। গুণগত মানসম্পন্ন ও স্বাস্থ্যসম্মত পণ্য উৎপাদনের মাধ্যমে হামদর্দ সবসময় সাধারণ মানুষের আস্থা অর্জনে কাজ করে যাচ্ছে।

তিনি আশা প্রকাশ করেন, এ আন্তর্জাতিক আয়োজন দেশীয় শিল্প ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এসময় হামদর্দের দুটি নতুন পণ্য ম্যাঙ্গো এবং অরেঞ্জ ইনস্ট্যান্ট ড্রিংক পাউডারের সফট লঞ্চিং করা হয়।

প্রসঙ্গত, তিন দিনব্যাপী এই প্রদর্শনীতে দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নিয়েছে। সেখানে খাদ্য ও সংশ্লিষ্ট শিল্পখাতের নানা আধুনিক প্রযুক্তি প্রদর্শন করা হচ্ছে।

/এসআইএন

Logo