×
Logo

অন্যান্য

পররাষ্ট্র উপদেষ্টার কাছে পরিচয়পত্র পেশ করলেন একেডিএনের কূটনীতিক ফারুক আদাতিয়া

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩৫ এএম

পররাষ্ট্র উপদেষ্টার কাছে পরিচয়পত্র পেশ করলেন একেডিএনের কূটনীতিক ফারুক আদাতিয়া

আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্কের (একেডিএন) নতুন কূটনৈতিক প্রতিনিধি হিসেবে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের কাছে লেটার অফ ক্রিডেন্স (পরিচয়পত্র) পেশ করেছেন ফারুক আদাতিয়া। 

সম্প্রতি তিনি আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক প্রতিনিধি হিসেবে রীতি মেনে তার পরিচয়পত্র পেশ করেছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকেও ঢাকায় থাকা সকল কূটনৈতিক মিশন, জাতিসংঘ সংস্থা ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থার প্রতি শ্রদ্ধা ও সহযোগিতার নিশ্চয়তা পুনর্ব্যক্ত করা হয়েছে। 

আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক বাংলাদেশে বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহযোগিতা করছে। নতুন কূটনৈতিক প্রতিনিধির দায়িত্ব গ্রহণের মাধ্যমে দুই পক্ষের পারস্পরিক সহযোগিতা আরও শক্তিশালী হওয়ার প্রত্যাশা করা হচ্ছে। 

/এআই 

Logo