×
Logo

ইসলাম

সূরা হাক্কাহ'র ১৭ নম্বর আয়াত

কেয়ামতের দিন ৮জন ফেরেশতা মহান আল্লাহর ‘আরশ নিজেদের ঊর্ধ্বে বহন করবে

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ মার্চ ২০২৬, ১০:৩১ পিএম

কেয়ামতের দিন ৮জন ফেরেশতা মহান আল্লাহর ‘আরশ নিজেদের ঊর্ধ্বে বহন করবে

পবিত্র কোরআন মাজিদের সবগুলো সূরাই বিশেষ তাৎপর্য বহন করে। তবে, কিছু সূরা রয়েছে, যেগুলো একজন মুমিনকে বারবার মনে করিয়ে দেয় 'কেয়ামত'। বিচারের মাঠের ভয়াবহতা এবং কারা পাবে নাজাত আর কাদের নিক্ষেপ করা হবে জাহান্নামে। 

এমনই একটি সূরা হচ্চে 'আল-হাক্কাহ'। পবিত্র কুরআনের ৬৯তম সূরা এটি, যা মক্কায় অবতীর্ণ হয়েছে এবং এতে ৫২টি আয়াত ও ২ রুকু রয়েছে। 

এই সূরায় নিশ্চিত সত্য বা কিয়ামত দিবস, পূর্ববর্তী জাতিসমূহের (আদ, সামুদ, ফেরাউন) অবাধ্যতার পরিণাম এবং হাশরের ময়দানে মানুষের আমলনামা ডান বা বাম হাতে পাওয়ার ভয়াবহ দৃশ্য বর্ণনা করা হয়েছে

সূরা আল-হাক্কাহ'য় কিয়ামতের দিনের ভয়াবহতা ও বিচারের কথা বলা হয়েছে। 

সূরাটির ১৭ ও ১৮ নম্বর আয়াতে বলা হয়েছে, আটজন ফেরেশতা সেদিন তোমার প্রতিপালকের ‘আরশ নিজেদের ঊর্ধ্বে বহন করবে। সেদিন তোমাদেরকে (বিচারের জন্য) হাজির করা হবে আর তোমাদের কোন কাজই- যা তোমরা গোপন কর- গোপন থাকবে না।

এরপরই আশে ডান আর বাম হাতের বিষয়ে গুরুতর কিছু কথা। বলা হয়েছে, 'তখন যাকে তার ‘আমালনামা তার ডান হাতে দেয়া হবে সে বলবে, ‘এই যে আমার ‘আমালানামা পড়ে দেখ, আমি জানতাম যে, আমাকে আমার হিসাবের সম্মুখীন হতে হবে। অতঃপর সে আনন্দময় জীবন যাপন করবে, উচ্চতম মর্যাদার জান্নাতে।'

সুরার ২৫ নম্বর আয়াতে বলা হয় ভয়াবহ কিছু সত্য। আয়াতটিতে মহান আল্লাহ বলেন, কিন্তু যার ‘আমালনামা বাম হাতে দেয়া হবে সে বলবে, ‘হায়! আমাকে যদি আমার ‘আমালনামা না দেয়া হত, আর আমার হিসাব কী তা যদি আমি না-ই জানতাম, ‘হায়! (দুনিয়ার) মৃত্যুই যদি আমার শেষ (অবস্থা) হত! 

বান্দাকে উদ্দেশ্য করে মহান মালিক আল্লাহ বলেন, 'আমার ধন-সম্পদ আমার কোন কাজে আসল না, আমার (সব) ক্ষমতা আধিপত্য নিঃশেষ হয়ে গেছে, (তখন নির্দেশ আসবে) ধর ওকে, ওর গলায় ফাঁস লাগিয়ে দাও, তারপর ছুড়ে ফেল ওকে জাহান্নামে। 

পবিত্র এই রমজান মাসের শেষ দশক নাজাতে, মহান আল্লাহ'র এই পবিত্র বানী বুঝতে পড়তে হবে এই সূরাটি। যাতে বান্দা বিচার দিবসের সেই ভয়াবহ দিন থেকে নিজেকে

বাঁচাতে পারে এবং মহান আল্লাহ'র সান্নিধ্য লাভ করতে পারে। 

মহান আল্লাহ যা বলেছেন, অবশ্যই সত্য বলেছেন। 

/এআই 


Logo