×
Logo

ইসলাম

রজব মাস ও শাবান মাস নিয়ে মহানবী যে দোয়া করতেন

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৬, ১২:২১ পিএম

রজব মাস ও শাবান মাস নিয়ে মহানবী যে দোয়া করতেন

দরজায় কড়া নাড়ছে পবিত্র রমজান মাস। মুসলিম ধর্মাবলম্বীদের জন্য এই মাসটি খুবই গুরুত্বপূর্ণ। তবে, রমজানের আমেজ শুরু হয়ে যায় ঠিক দুই মাস আগে থেকেই। কারণ- আরবি ক্যালেন্ডারে রমজানের পূর্বে যে দু'টি মাস রয়েছে সেগুলো হলো রজব ও শাবান। 

ইতোমধ্যে রজব শেষ হয়েছে। চলছে শাবান মাস। এই মাসটি মুমিনদের জন্য তাৎপর্যপূর্ণ বলেছে রাসুল (সা.)। শাবান মাসে আল্লাহর রাসুল (সা.) একটি দোয়া বিশেষ করে বেশি পড়তেন বলে বিভিন্ন হাদিসে বর্ণনা এসেছে। রজব ও শাবান উভয় মাসে এই দোয়া বেশি পাঠ করার কথা রয়েছে।

হাদিসটি হলো—আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান, ওয়া বাল্লিগনা রমাদান। 

অর্থ : হে আল্লাহ! রজব মাস ও শাবান মাস আমাদের জন্য বরকতময় করুন; রমজান আমাদের নসিব করুন। (মুসনাদে আহমাদ, হাদিস : ২৫৯)

মহান করুণাময় আল্লাহ সবাইকে এই পবিত্র মাসে বেশি বেশি দোয়া ও আমল করার তৌফিক দান করুন। 

/এআই

Logo