বলিউড অভিনেতা টাইগার শ্রফ-এর গাড়িতে বন্দুকধারীদের হামলা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ০৭:০১ এএম
বলিউড অভিনেতা টাইগার শ্রফ-এর গাড়িতে হামলা চালিয়েছে অজ্ঞাত দুই বন্দুকধারী। রোববার (১৮ অক্টোবর) রাতে মুম্বাইয়ের জুহু এলাকায় এই ঘটনা ঘটে।
এরইমাঝে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে এই সময়ে ধারণকৃত একটি ভিডিও ফুটেজ। যেখানে দেখা যায়, গাড়ি থেকে নামার সময় তার দিকে আচমকা বন্দুক তাক করে গুলি চালানো শুরু করে দুই দুষ্কৃতিকারী। এরপরই মটরসাইকেলে চেপে পালিয়ে যায় তারা।
পুলিশের দেওয়া তথ্যানুযায়ী, হামলায় অভিনেতার কিছু না হলেও আহত হয়েছে টাইগার শ্রফের গাড়িচালক এবং এক কর্মী। এরপর পুলিশি নিরাপত্তায় মুম্বাইয়ে নিজ বাড়িতে ফিরে আসেন তিনি। এরইমাঝে এই ঘটনার দায় স্বীকার করেছে ভারতের কুখ্যাত লরেন্স বিষ্ণোই গ্যাং। হামলাকারীদের খুঁজে বের করতে জোরালো তদন্ত শুরু করেছে মুম্বাই পুলিশ।
/এসআর