×
Logo

আন্তর্জাতিক

আসন্ন মিডটার্ম নির্বাচনে ইরান যুদ্ধের কোনো প্রভাব পড়বে না: ট্রাম্প

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ১১:২২ পিএম

আসন্ন মিডটার্ম নির্বাচনে ইরান যুদ্ধের কোনো প্রভাব পড়বে না: ট্রাম্প

হরমুজ প্রণালী অবরুদ্ধ ও সামরিক হুমকির মাধ্যমে ইরান আগামী নভেম্বর মাসে অনুষ্ঠিতব্য যুক্তরাষ্ট্রের কংগ্রেসের মধ্যবর্তী (মিডটার্ম) নির্বাচনে তার ও রিপাবলিকান পার্টির অবস্থান ক্ষুণ্ন করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এর জবাবে ট্রাম্প সাফ জানিয়ে দিয়েছেন, মার্কিন রাজনীতিতে ইরানের এই কৌশলের কোনো প্রভাব পড়বে না।

মঙ্গলবার (২১ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানায়। 

ট্রাম্পের বলেন, নির্বাচন এবং এই লড়াই বা ইরান সংকট—দুটি সম্পূর্ণ ভিন্ন বিষয়। জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে আমি কেবল সঠিক পদক্ষেপটিই নেব। নির্বাচনী সমীকরণের তোয়াক্কা না করার কথা জানিয়ে তিনি আরও বলেন, নির্বাচন নিয়ে ভাবার সুযোগ নেই। আমি মনে করি দেশের জনগণ মার্কিন সরকারের নেওয়া পদক্ষেপে অত্যন্ত প্রভাবিত ও সন্তুষ্ট।

এদিকে রাজনৈতিক বিশ্লেষক ও জনমত জরিপ অনুযায়ী, মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতে এই ইরান সংঘাত এবং এর ফলে হোরমুজ প্রণালীতে নৌ-পরিবহন ব্যাহত হয়ে বিশ্বজুড়ে জীবনযাত্রার ব্যয় ও জ্বালানি তেলের দাম বৃদ্ধি সাধারণ আমেরিকানদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। তবে বিরোধী পক্ষের এই সমস্ত রাজনৈতিক সমালোচনা খারিজ করে দিয়ে মার্কিন প্রশাসন নিজস্ব সামরিক কৌশল ও অবস্থান ধরে রাখার প্রত্যয় ব্যক্ত করেছে।  

/এএ 

Logo