×
Logo

আন্তর্জাতিক

ইরানের পিক্যাক্স মাউন্টেন পারমাণবিক স্থাপনায় শক্তিশালী হামলার হুমকি ট্রাম্পের

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ১০:১৩ পিএম

ইরানের পিক্যাক্স মাউন্টেন পারমাণবিক স্থাপনায় শক্তিশালী হামলার হুমকি ট্রাম্পের

ইরানের পিক্যাক্স মাউন্টেন পারমাণবিক স্থাপনায় শক্তিশালী হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হিউ হিউইট শো-তে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানান তিনি। মঙ্গলবার (২১ জুলাই) ইরান ইন্টারন্যাশনাল এক প্রতিবেদনে এ তথ্য জানায়। 

ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র খুব শীঘ্রই খুব জোরালোভাবে ইরানের পিক্যাক্স মাউন্টেন এলাকায় হামলা চালাবে। ওয়াশিংটন সেন্ট্রিফিউজের পরিবর্তে ইরানের পারমাণবিক উপাদানের ওপর নজর রাখছে। পিক্যাক্স মাউন্টেনে ইরান পারমাণবিক সেন্ট্রিফিউজ সরিয়ে নিয়েছে বলে যে খবর প্রকাশিত হয়েছে, সে বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমরা খুব শীঘ্রই এবং অত্যন্ত জোরালোভাবে ওই এলাকায় আঘাত হানব।

এদিকে, ইসরায়েলি গোয়েন্দাদের পর্যবেক্ষণের বরাতে ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, গত শরৎকালে ইরান পিক্যাক্স পর্বতের গভীরে অবস্থিত সুড়ঙ্গগুলোতে হাজার হাজার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সেন্ট্রিফিউজ স্থানান্তর করেছে। 

/এসআর 

Logo