মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ০৮:৫৬ পিএম
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনের সামনে অবস্থান নেওয়া রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২১ জুলাই) দিল্লিতে মোদির সরকারি বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা ছাড়াও ভারতীয় কংগ্রেসের অন্যান্য সদস্যদেরও আটক করা হয়।
এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
এদিকে, ভারতে মেডিকেল পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের জেরে শুরু হওয়া ‘ককরোচ জনতা’ পার্টির বিক্ষোভে অংশ নেন শিক্ষার্থীরা। কিন্তু সোমবার দিল্লিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ব্যাপক হামলা চালায় পুলিশ। এরপর আজ মঙ্গলবার দিল্লির লোক কল্যাণ মার্গের সামনে অবস্থান নেন কংগ্রেস নেতারা।
এদিকে গতকাল সোমবার ককরোচ জনতা পার্টির বিক্ষোভকারীরা পার্লামেন্টের দিকে অগ্রসর হয়েছিলেন। এরপর তাদের ওপর লাঠিচার্জ ও মারধর করা হয়।
এ নিয়ে রাহুল গান্ধী বলেছেন, শিক্ষার্থীদের ওপর হামলার জবাব মোদি সরকারকে দিতে হবে এবং ভারতীয় তরুণদের ভবিষ্যত নষ্ট করার জন্য মোদিকে প্রধানমন্ত্রীত্ব ছাড়তে হবে।
/এসআর