×
Logo

আন্তর্জাতিক

গাজায় যুদ্ধবিরতির মধ্যে ইসরায়েলি হামলা, ২ ফিলিস্তিনি নিহত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ০৭:৫৩ পিএম

গাজায় যুদ্ধবিরতির মধ্যে ইসরায়েলি হামলা, ২ ফিলিস্তিনি নিহত

ফিলিস্তিনের গাজার মধ্যাঞ্চলীয় আল-জাহরা এলাকায় বেসামরিক এক গাড়িতে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ঘটনায় বেশ কয়েকজন সাধারণ নাগরিক গুরুতর আহত হন।

মঙ্গলবার (২১ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানায়। 

প্রতিবেদনে জানানো হয়, হামলায় মারা যাওয়া ২ ব্যক্তির মৃতদেহকে আল-আকসা শহীদ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। একই সময়ে বিমান হামলায় ক্ষতিগ্রস্ত গাড়িটিতে আগুন ধরে গেলে তা সিভিল ডিফেন্স বা বেসামরিক প্রতিরক্ষা কর্মীরা দ্রুত নিয়ন্ত্রণে আনেন। 

উল্লেখ্য, ২০২৫ সালের অক্টোবরে ইসরায়েল ও হামাসের মধ্যে তথাকথিত যুদ্ধবিরতি ঘোষিত হওয়া সত্ত্বেও গাজা উপত্যকা জুড়ে সংঘাত থামেনি। ওই চুক্তির পর থেকে এ পর্যন্ত ইসরায়েলি ধারাবাহিক হামলায় অন্তত ১ হাজার ১শত ৬৭ জন ফিলিস্তিনি নিহত এবং ৩ হাজার ৭৯৮ জনেরও বেশি মানুষ আহত হন।

/এএ 

Logo