×
Logo

আন্তর্জাতিক

বাহরাইন ও কুয়েতে ইরানি হামলার তীব্র নিন্দা জানাল সংযুক্ত আরব আমিরাত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ০১:৫১ এএম

বাহরাইন ও কুয়েতে ইরানি হামলার তীব্র নিন্দা জানাল সংযুক্ত আরব আমিরাত

বাহরাইন ও কুয়েতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে ইরানের নতুন দফায় পরিচালিত হামলার তীব্র নিন্দা জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। 

সোমবার (২০ জুলাই) আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ইরানের এই পদক্ষেপকে ভ্রাতৃপ্রতিম দেশগুলোর ওপর 'পুনরায় চালানো বৈরী আক্রমণ' হিসেবে বর্ণনা করেছে।

সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, এই ধরনের হামলা সার্বিক আঞ্চলিক সার্বভৌমত্বের নগ্ন লঙ্ঘন এবং সংশ্লিষ্ট দেশগুলোর নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য বড় ধরনের হুমকি স্বরূপ। 

বিবৃতিতে বাহরাইন ও কুয়েতের সার্বিক নিরাপত্তার প্রতি আমিরাতের "পূর্ণ সংহতি" পুনর্ব্যক্ত করা হয় এবং দেশ দুটির নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় গৃহীত সকল পদক্ষেপের প্রতি সর্বাত্মক সমর্থনের আশ্বাস দেওয়া হয়।

/এএ  

Logo