×
Logo

আন্তর্জাতিক

কুয়েত ও বাহরাইনে হামলাকে ‘আত্মরক্ষা’ হিসেবে দাবি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ জুন ২০২৬, ১০:১৮ পিএম

কুয়েত ও বাহরাইনে হামলাকে ‘আত্মরক্ষা’ হিসেবে দাবি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

কুয়েত ও বাহরাইনে চালানো সাম্প্রতিক হামলাকে আত্মরক্ষামূলক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। 

বুধবার (৩ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বার্তায় তিনি দাবি করেন, ইরানি বাহিনী এমন স্থাপনাগুলো লক্ষ্য করেছে, যেগুলো যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী বেসামরিক জাহাজে হামলা এবং যুদ্ধবিরতি লঙ্ঘনের কাজে ব্যবহার করে।

তিনি আরও বলেন, যে লক্ষ্য নিষেধাজ্ঞা ও যুদ্ধ দিয়ে অর্জন করা যায়নি, তা নতুন যুদ্ধ দিয়ে কখনোই অর্জন করা সম্ভব নয়।

এর আগে কুয়েত কর্তৃপক্ষ জানায়, দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ৩০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করেছে। তবে বিমানবন্দরে চালানো একটি পৃথক হামলায় একজন নিহত এবং ৬০ জনের বেশি মানুষ আহত হয়েছেন।

কুয়েতের প্রতিরক্ষা কর্মকর্তারা এটিকে সরাসরি ইরানি আগ্রাসন হিসেবে অভিহিত করলেও তেহরান বলছে, এসব হামলা প্রতিরক্ষামূলক এবং যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতির জবাব।

/এনএ 

Logo