ক্যালিফোর্নিয়ায় ব্যাংক ভবনে নাগরিকদের জিম্মি করে অবরুদ্ধ বন্দুকধারী
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৩ জুন ২০২৬, ০৩:০২ পিএম
ফাইল ছবি
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে বেশ কয়েকজন সাধারণ নাগরিককে জিম্মি করে একটি ব্যাংক ভবনের ভেতরে নিজেকে অবরুদ্ধ করে রেখেছে এক সন্দেহভাজন ব্যক্তি।
মঙ্গলবার (২ জুন) সাউদার্ন ক্যালিফোর্নিয়ার বেকার্সফিল্ড শহরের 'চেস ব্যাংকে' সম্ভাব্য বোমা হামলার হুমকির খবর পায় স্থানীয় পুলিশ। উদ্ভূত পরিস্থিতিতে তাৎক্ষণিকভাবে ব্যাংকটিসহ আশেপাশের সব ভবনগুলোকে অবরুদ্ধ করে কড়া নিরাপত্তা বেষ্টনিতে ঘিরে ফেলা হয়।
ব্যাংকটি অবরুদ্ধ করার পর এরইমাঝে ভেতরের চরম বিপজ্জনক পরিস্থিতি থেকে বেশ কয়েকজন নাগরিক সুকৌশলে পালিয়ে আসতে সক্ষম হয়েছেন। তবে ব্যাংকের ভেতরে এখনো কতজন জিম্মি অবস্থায় আটকে আছেন, তা নিশ্চিত হওয়া যায়নি।
বর্তমানে ওই জিম্মিকারীর সাথে টেলিফোনের মাধ্যমে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রেখে পরিস্থিতি শান্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশের একটি বিশেষ ক্রাইসিস নেগোসিয়েশন টিম। ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ সদস্যদের পাশাপাশি পুলিশের বিশেষ কৌশলগত যান, জরুরি উদ্ধারকর্মী এবং কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই এর প্রতিনিধিরা উপস্থিত থেকে যৌথ অভিযান পরিচালনা করছেন।
/এএ