×
Logo

আন্তর্জাতিক

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে অভিনন্দন জানালেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ জুন ২০২৬, ১০:৪১ পিএম

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে অভিনন্দন জানালেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রামানিয়াম জয়শঙ্কর। 

মঙ্গলবার (২ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক একাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই অভিনন্দন জানান। 

তিনি বলেন, 'জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন। আমাদের অভিন্ন অগ্রাধিকারসমূহকে এগিয়ে নিতে এবং বহুপাক্ষিক সহযোগিতা জোরদার করতে, তার সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যাশা করি।' 

এর আগে,  জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে সভাপতি পদে জয়ী হন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। যেখানে, সদস্য দেশগুলোর মধ্যে ৯৯টি দেশের ভোট পান তিনি এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের প্রার্থী আন্দ্রেয়াস কাকোরিস পান ৯১ ভোট। 

/এনএ 

Logo