×
Logo

আন্তর্জাতিক

প্রার্থী বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচনে ভোটগ্রহণ আজ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ জুন ২০২৬, ০৫:৪৮ পিএম

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচনে ভোটগ্রহণ আজ

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচনে আজ মঙ্গলবার(২ জুন) ভোটগ্রহণ অনুষ্টিত হবে। এতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও সাইপ্রাসের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেয়াস এস কাকোরিস প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

জাতিসংঘের সদর দফতরে স্থানীয় সময় সকাল ১০টায় ভোটগ্রহণ শুরু হবে। ১৯৩ সদস্য রাষ্ট্রের ভোটে নির্বাচিত প্রার্থী আগামী ৮ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন-এর সভাপতিত্ব করবেন এবং অধিবেশনের কার্যক্রম পরিচালনা করবেন। এবারের নির্বাচনকে জাতিসংঘ কূটনীতিতে একটি গুরুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বিতা হিসেবে দেখা হচ্ছে।

নির্বাচনের ফলাফল আজই জানা যেতে পারে।

/এসআর 

Logo