×
Logo

আন্তর্জাতিক

প্রেসিডেন্ট পেজেশকিয়ানের পদত্যাগের খবর ‘ভিত্তিহীন’ বললো ইরান

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ জুন ২০২৬, ০৩:২৫ পিএম

প্রেসিডেন্ট পেজেশকিয়ানের পদত্যাগের খবর ‘ভিত্তিহীন’ বললো ইরান

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের পদত্যাগের দাবি নাকচ করে দিয়েছে দেশটির এক জ্যেষ্ঠ কর্মকর্তা। সোমবার (১ জুন) আনাদুলু এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রেসিডেন্ট কার্যালয়ের যোগাযোগ বিষয়ক উপ-প্রধান মেহদি তাবাতাবাই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ ধরনের খবরকে 'ভিত্তিহীন' বলে উল্লেখ করেন। 

তিনি বলেন, কিছু বিদেশি গণমাধ্যম 'মিডিয়া গেমসের' অংশ হিসেবে এ ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে।

মেহদি তাবাতাবাই আরও বলেন, 'পেজেশকিয়ান ইরানি জনগণের সেবা থেকে পিছু হটবেন না।'

তাবাতাবাই দাবি করেন, ইরানের জাতীয় ঐক্য ও সংহতি দুর্বল করার চেষ্টা ব্যর্থ হবে। যারা দেশটির অভ্যন্তরীণ বিভাজন সৃষ্টি করতে চায়, তারা আবারও তাদের উদ্দেশ্যে সফল হবে না বলেও মন্তব্য করেন তিনি।

/এআই 

Logo