×
Logo

আন্তর্জাতিক

ক্ষেপণাস্ত্রবাহী নতুন স্পিডবোট ‘রজব-২৭’ উন্মোচন করলো ইরান

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ মে ২০২৬, ০৪:৫৬ পিএম

ক্ষেপণাস্ত্রবাহী নতুন স্পিডবোট ‘রজব-২৭’ উন্মোচন করলো ইরান

ক্ষেপণাস্ত্রবাহী নতুন একটি আক্রমণাত্মক স্পিডবোট উন্মোচন করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) নৌবাহিনী। খবর, তাসনিম নিউজ এজেন্সি'র। 

শনিবার (৩০ মে) ইরানের রাজধানী তেহরানের ইনকিলাব স্কয়ারে টানা ৯০তম রাতের জনসমাবেশে আনুষ্ঠানিকভাবে এটি প্রদর্শন করা হয়। 

ট্রাইমারান (তিন-হালবিশিষ্ট) নকশায় তৈরি স্পিডবোটটির নাম ‘রজব-২৭’, যা উত্তাল সমুদ্রেও অধিক স্থিতিশীলতা ও দ্রুত গতিশীলতা নিশ্চিত করতে সক্ষম। 

আইআরজিসির তরফ থেকে জানানো হয়েছে, নৌযানটি ৭০০ কিলোমিটার পাল্লার দুটি সমুদ্রভিত্তিক ক্রুজ ক্ষেপণাস্ত্র বহনে ও উৎক্ষেপণে সক্ষম। এছাড়া তিন মিটার পর্যন্ত উচ্চতার ঢেউয়ের মধ্যেও এটি কার্যকরভাবে অভিযান পরিচালনা করতে পারে বলেও দাবি তাদের।  

আইআরজিসি আরও জানায়, ইরানের দক্ষিণাঞ্চলীয় জলসীমায় প্রতিরক্ষা ও সামুদ্রিক অভিযানে নৌবাহিনীর সক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে নতুন এই স্পিডবোট। 

/এনএ  

Logo