×
Logo

আন্তর্জাতিক

বন্ধু ছাড়া চলেই না: এপস্টিন- ট্রাম্পের ২৫০ ডলারের নকল নোটের ছবি প্রকাশ ইরানের

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ মে ২০২৬, ০১:৫১ পিএম

বন্ধু ছাড়া চলেই না: এপস্টিন- ট্রাম্পের ২৫০ ডলারের নকল নোটের ছবি প্রকাশ ইরানের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টিনের ছবি সংবলিত একটি নকল ২৫০ ডলারের নোটের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছে হায়দরাবাদে অবস্থিত ইরানিয়ান কনস্যুলেট। 

ছবিটি শেয়ার করে ইরানি কনস্যুলেটের পক্ষ থেকে ক্যাপশনে লেখা হয়েছে, 'কেউ একা সফলতা লাভ করে না। বন্ধু ছাড়া চলেই না। সুতরাং আপনার বন্ধুদের সর্বদা মনে রাখবেন।' 

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের মুদ্রা ছাপানোর দায়িত্বে থাকা প্রতিষ্ঠানকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবিসংবলিত ২৫০ ডলারের নোটের নকশা তৈরি করতে চাপ দিয়েছেন ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা। দেশটির ইতিহাসে, ১৫০ বছরের বেশি সময়ের মধ্যে মার্কিন মুদ্রায় কোনো জীবিত ব্যক্তির ছবি দেওয়ার এমন উদ্যোগ এই প্রথম।

চলমান এই উত্তেজনায় অনেকটা ঘি ঢেলেছে ইরানি কনস্যুলেট। মূলত, পোস্টের মাধ্যমে, জেফরি এপস্টিনের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের অতীতের সম্পর্কের দিকে ইঙ্গিত করা হয়েছে।

/এআই 

Logo