অনিশ্চয়তার দোলাচলে যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩০ মে ২০২৬, ০৭:০৬ এএম
এখনও অনিশ্চয়তার দোলাচলে যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তি। আলোচকদের খসড়া প্রস্তাবে অনুমোদন দেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রায় দুই ঘণ্টা ধরে আলোচনার পরও সিদ্ধান্ত নিতে পারেননি। সিদ্ধান্ত ছাড়াই সিচুয়েশন রুমের বৈঠক ত্যাগ করলেন মার্কিন প্রেসিডেন্ট।
যদিও এখনও চুক্তির বিষয়ে আশাবাদী হোয়াইট হাউস কর্মকর্তারা। তারা বারবারই বলছেন, চুক্তির কাছাকাছি পৌঁছে গেছে দুই পক্ষ।
অবশ্য ইরানের গণমাধ্যম বলছে নেতিবাচক কথা। জানিয়েছে, কোনো সমঝোতা স্মারকই চূড়ান্ত হয়নি। ইরানের জব্দকৃত সম্পদ ছাড়, পরমাণু কর্মসূচি, সমৃদ্ধ ইউরেনিয়াম স্থানান্তরের মতো ইস্যুতে এখনও রয়েছে দ্বিমত।
/এমএন