৭০ শতাংশ দখল করতে নেতানিয়াহুর নির্দেশ আতঙ্ক ছড়িয়েছে গাজায়
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩০ মে ২০২৬, ০৬:৫৯ এএম
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজার আরও অংশ দখলের নির্দেশ দেওয়ার পর নতুন করে আতঙ্ক ছড়িয়েছে উপত্যকার বাস্তুচ্যুত মানুষের মধ্যে। গাজার ৭০ শতাংশ দখলে নিতে ইসরায়েলি পরিকল্পনার খবরে বেঁচে থাকার শেষ ভরসাটুকুও হারিয়ে ফেলছেন ফিলিস্তিনিরা।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ইতোমধ্যে গাজার প্রায় ৬৪ শতাংশ কার্যত নিয়ন্ত্রণ করছে ইসরায়েল। নেতানিয়াহু এসব দখলকৃত এলাকাকে 'বাফার জোন' হিসেবে বর্ণনা করেছেন, যা তার দাবি অনুযায়ী নিরাপত্তার জন্য প্রয়োজনীয়।
কিন্তু বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের কাছে এই 'নিরাপত্তা' মানে শুধু আরও একবার ঘরছাড়া হওয়া, আরেক দফা তাঁবুর অনিশ্চিত জীবন।
নেতানিয়াহুর এই ঘোষণার পর থেকে তথাকথিত বোর্ড অব পিস নিয়েও ক্ষোভ বাড়ছে ফিলিস্তিনিদের মধ্যে।
ইসরায়েলের নতুন পরিকল্পনা শুধুমাত্র কোনো কৌশল নয়, বরং ধীরে ধীরে পৃথিবীর মানচিত্র থেকে ফিলিস্তিনকে মুছে ফেলার নীলনকশা বলে মনে করেন গাজাবাসী।
/এমএন