×
Logo

আন্তর্জাতিক

২০ বছর পর ভারতীয় আম আমদানিতে নিষেধাজ্ঞা জাপানের

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ মে ২০২৬, ০৭:৪৬ পিএম

২০ বছর পর ভারতীয় আম আমদানিতে নিষেধাজ্ঞা জাপানের

ভারতের আম শোধন কেন্দ্রগুলোতে পোকা দমন প্রক্রিয়ায় ত্রুটি পাওয়ায় ভারতীয় আম আমদানিতে স্থগিতাদেশ দিয়েছে জাপান। ২০ বছরের মধ্যে প্রথম এমন নিষেধাজ্ঞা দিলো জাপান। শুক্রবার (২৯ মে) কে প্রতিবেদনে দ্য ইন্ডিপেন্ডেন্ট এ তথ্য জানায়। 

২০২৬ সালের প্রথমদিকে, জাপানি কোয়ারেন্টাইন কর্মকর্তাদের এক পরিদর্শনে এই অসঙ্গতি ধরা পড়ে। এর আগে 'ফ্রুট ফ্লাই' বা ফলের মাছি নিয়ে উদ্বেগের কারণে জাপান ভারতীয় আম নিষিদ্ধ করেছিল। পরবর্তীতে ভারত তাদের শোধন প্রক্রিয়া বা ট্রিটমেন্ট প্রোটোকল শক্তিশালী করার পর ২০০৬ সালে সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়। 

জাপানি কর্তৃপক্ষ বলছে, ভারতীয় আমের চালানগুলো দেশটির কঠোর উদ্ভিদ স্বাস্থ্য মানদণ্ড প্রশ্নবিদ্ধ। জাপান ক্ষতিকারক পোকা দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে আসছে। জাপান ভারতের আমের সবচাইতে বড় বাজার না হলেও, ভারতের প্রিমিয়াম মানের আমগুলো দেশটিটে উচ্চমূল্যে বিক্রি হয়।

/এআই 

Logo