×
Logo

আন্তর্জাতিক

গাজার আরও এলাকা নিয়ন্ত্রণে নেয়ার ইসরায়েলি পরিকল্পনা নিয়ে উদ্বেগ জার্মানির

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ মে ২০২৬, ০৪:৫৯ পিএম

গাজার আরও এলাকা নিয়ন্ত্রণে নেয়ার ইসরায়েলি পরিকল্পনা নিয়ে উদ্বেগ জার্মানির

গাজার আরও এলাকা নিয়ন্ত্রণে নেয়ার ইসরায়েলি পরিকল্পনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জার্মানি। একইসঙ্গে ফিলিস্তিনি ভূখণ্ডকে স্থায়ীভাবে বিভক্ত করারও বিরোধিতা করেছে বার্লিন। শুক্রবার (২৯ মে) এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়। 

জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, গাজা নিয়ে ইসরায়েলের সাম্প্রতিক পরিকল্পনা গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

গতকাল বৃহস্পতিবার (২৮ মে) ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানান, গাজা উপত্যকার ৭০ শতাংশ এলাকা নিয়ন্ত্রণে নিতে সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন তিনি। ২০২৫ সালের অক্টোবরের যুদ্ধবিরতি চুক্তিকে উপেক্ষা করেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।

নেতানিয়াহুর দাবি, ইসরায়েলি বাহিনী ইতোমধ্যে যুদ্ধবিধ্বস্ত গাজার প্রায় ৬০ শতাংশ এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে।

দীর্ঘদিন ধরে ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত জার্মানি। তবে ২০২৫ সালে গাজা সিটি দখলের পরিকল্পনা অনুমোদনের পর, গাজায় ব্যবহার হতে পারে, এমন সব সামরিক সরঞ্জাম রফতানি স্থগিত করে বার্লিন।

/এআই 

Logo