×
Logo

আন্তর্জাতিক

ইসরায়েলি সেনাদের গাজার ৭০ % দখলের নির্দেশ নেতানিয়াহুর

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ মে ২০২৬, ১০:২৬ পিএম

ইসরায়েলি সেনাদের গাজার ৭০ % দখলের নির্দেশ নেতানিয়াহুর

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, তিনি ইসরায়েলি ডিফেন্স ফোর্সেসকে গাজার প্রায় ৭০ শতাংশ ভূখণ্ড দখলের নির্দেশ দিয়েছেন। বৃহস্পতিবার (২৮ মে) অধিকৃত পশ্চিম তীরে এক অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

নেতানিয়াহু বলেন, 'আমরা এখন গাজার প্রায় ৬০ শতাংশ এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে। আগে ছিল ৫০ শতাংশ, এখন ৬০ শতাংশে পৌঁছেছি। আইডিএফ'কে ধাপে ধাপে এগিয়ে ৭০ শতাংশ নিয়ন্ত্রণ নিয়ার নির্দেশ দিয়েছি। 

এর আগে, ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) আন্তর্জাতিক মানবিক সহায়তা সংস্থাগুলোর কাছে যে মানচিত্র দিয়েছে, তাতে গাজার প্রায় ৬৪ শতাংশ এলাকায় তাদের নিয়ন্ত্রণ রয়েছে বলে দেখানো হয়।

গাজায় আরও এলাকা দখল হলে প্রায় ২০ লাখ ফিলিস্তিনিকে সংকুচিত ও ধ্বংসপ্রাপ্ত একটি ছোট ভূখণ্ডে আরও চাপের মুখে পড়তে হবে বলে আশঙ্কা করা হচ্ছে।

এর আগে, ২০২৫ সালের অক্টোবরের যুদ্ধবিরতি চুক্তির সময় ইসরায়েলি বাহিনী গাজায় 'ইয়েলো লাইন' নামে পরিচিত একটি সীমারেখায় পিছু হটেছিল, যা ছিল প্রায় ৫৩ শতাংশ ভূখণ্ড।

এদিকে হামাস অভিযোগ করেছে, ইসরায়েল ওই সীমারেখা পরিবর্তন করছে, যা যুদ্ধবিরতি চুক্তির স্পষ্ট লঙ্ঘন এবং গাজায় সামরিক নিয়ন্ত্রণ আরও শক্ত করার চেষ্টা।

/এআই 

Logo